ইতমিনান বৃত্তি পরীক্ষার আবেদন ফরম ২০২৬

বৃত্তি পরীক্ষার আবেদন ফরম 2

ইতমিনান বোর্ড বাংলাদেশ বৃত্তি পরীক্ষা–২০২৬ সংক্রান্ত জরুরি নোটিশ

ইতমিনান বোর্ড বাংলাদেশ
বৃত্তি পরীক্ষা–২০২৬ সংক্রান্ত জরুরি নোটিশ
(পরিচালক ও প্রধান শিক্ষকদের জন্য)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
শিক্ষার্থীদের মাঝে সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি, মেধার বিকাশ এবং কওমি ও নূরানী শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ইতমিনান বোর্ড বাংলাদেশ কর্তৃক “বৃত্তি পরীক্ষা–২০২৬” আয়োজন করা হয়েছে। দেশের সকল নূরানী মক্তব ও কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দকে নিম্নোক্ত নিয়মাবলি অনুসরণ করে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো যাচ্ছে।
১. অংশগ্রহণকারী প্রতিষ্ঠান
বাংলাদেশের সকল নূরানী মক্তব ও কিন্ডারগার্টেন প্রতিষ্ঠান এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
২. অংশগ্রহণকারী শিক্ষার্থী
শুধুমাত্র নার্সারি, কেজি, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
৩. প্রতিষ্ঠান নিবন্ধন
নোটিশ প্রকাশের তারিখ থেকে ১৫ দিনের মধ্যে (১৭ আগস্ট ২০২৬-এর মধ্যে) প্রতিষ্ঠানকে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
নির্ধারিত সময়ের পরে প্রতিষ্ঠান নিবন্ধন গ্রহণ করা হবে না।
৪. শিক্ষার্থী নিবন্ধন
শিক্ষার্থী নিবন্ধন ১ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান থাকবে।
নিবন্ধনের সময় নিম্নোক্ত তথ্য প্রদান করতে হবে—
জন্ম নিবন্ধন অনুযায়ী শিক্ষার্থীর নাম
পিতার নাম
মাতার নাম
জন্ম তারিখ
পূর্ণ ঠিকানা
এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
৫. পরীক্ষার তারিখ
১৯ নভেম্বর ২০২৬ (একদিনব্যাপী)
৬. পরীক্ষার বিষয়
লিখিত পরীক্ষা হবে—
বাংলা
গণিত
ইংরেজি
এছাড়া আরবি বিষয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৭. পরীক্ষার মান ও সময়
প্রতিটি লিখিত বিষয়ের পূর্ণমান ৫০ নম্বর
প্রতিটি বিষয়ের জন্য সময় ১ ঘণ্টা
৮. আরবি মৌখিক পরীক্ষা
আরবি মৌখিক পরীক্ষা ইতমিনান বোর্ডের নির্ধারিত শিট অনুযায়ী গ্রহণ করা হবে।
মৌখিক পরীক্ষার নম্বর মোট প্রাপ্ত নম্বরে যোগ হবে না।
তবে আরবি মৌখিক পরীক্ষায় অকৃতকার্য হলে শিক্ষার্থীকে সামগ্রিকভাবে অকৃতকার্য হিসেবে গণ্য করা হবে।
৯. পরীক্ষার প্রস্তুতি
পরীক্ষার জন্য ইতমিনান বোর্ড কর্তৃক প্রণীত প্রস্তুতি শিট সরবরাহ করা হবে।
শিটের বাইরে কোনো প্রশ্ন করা হবে না।
যে প্রতিষ্ঠানই যে বোর্ডের অধীনেই পরিচালিত হোক না কেন, দুই থেকে আড়াই মাস এই শিট অনুসরণ করলে শিক্ষার্থীরা সহজেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
১০. বার্ষিক পরীক্ষার সুযোগ
যেসব প্রতিষ্ঠান উপযুক্ত মনে করবে, তারা ইচ্ছা করলে ইতমিনান বোর্ডের প্রস্তুতি শিট থেকেই বার্ষিক পরীক্ষা গ্রহণ করতে পারবে।
তবে বৃত্তি পরীক্ষার পর অবশ্যই প্রতিষ্ঠানের নিজস্ব বার্ষিক পরীক্ষা গ্রহণ করতে হবে।
১১. পরীক্ষা কেন্দ্র
পরীক্ষার্থীদের নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
যদি কোনো এলাকার জন্য পৃথক কেন্দ্র স্থাপন করা সম্ভব না হয়, তাহলে ইতমিনান বোর্ডের প্রতিনিধি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গিয়ে পরীক্ষা গ্রহণ করবেন।
এ বিষয়ে পূর্বেই বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে চূড়ান্ত সমন্বয় করতে হবে।
১২. পরীক্ষার ফি
প্রত্যেক শিক্ষার্থীর জন্য ২০০ (দুইশত) টাকা নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে।
১৩. প্রশ্নপত্র ও মূল্যায়ন
প্রশ্নপত্র ইতমিনান বোর্ড বাংলাদেশ থেকে সরবরাহ করা হবে।
উত্তরপত্র বোর্ড কর্তৃক মূল্যায়ন করা হবে।
ফলাফল প্রস্তুত ও প্রকাশের দায়িত্বও বোর্ডের।
১৪. ফলাফল প্রকাশ
২০ ডিসেম্বর ২০২৬ ফলাফল প্রকাশ করা হবে।
ফলাফল সংক্রান্ত বোর্ড কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
১৫. বৃত্তির মানদণ্ড
১০০–১৪০ নম্বর : বৃত্তি প্রাপ্ত হবে না।
১৪১–১৪৮ নম্বর : সাধারণ গ্রেডে বৃত্তি।
১৪৯–১৫০ নম্বর : ট্যালেন্টপুল বৃত্তির জন্য বিবেচিত হবে।
১৬. পুরস্কার ও সম্মাননা
জাতীয় পর্যায়ে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী পাবে—
সম্মাননা স্মারক
সনদপত্র
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী পাবে—
১,৫০০ টাকা বৃত্তি
সম্মাননা স্মারক
সনদপত্র
বৃত্তির অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বহন করবে।
১৭. গুরুত্বপূর্ণ নির্দেশনা
শিক্ষার্থীকে অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণ ও উত্তীর্ণ হতে হবে।
নিবন্ধনের সময় প্রদত্ত তথ্য সঠিক হতে হবে।
বোর্ডের সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।
ফলাফল, মূল্যায়ন ও বৃত্তি সংক্রান্ত ইতমিনান বোর্ড বাংলাদেশের সিদ্ধান্তই সর্বশেষ ও চূড়ান্ত বলে গণ্য হবে।

ইতমিনান বোর্ড বাংলাদেশ
“মেধার বিকাশ, নৈতিক শিক্ষার প্রসার”
যোগাযোগ:
মাদ্রাসা আবু হুরায়রা আল আমিন রোড শাখা, কোনাপাড়া, ডেমরা, ঢাকা।
যোগাযোগ নাম্বার: 01836276178

0

🛒 আপনার কার্ট (0)

No products in the cart.